ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

খুলে নেয়া হয়েছে প্রিয়াঙ্কার লাইফ সাপোর্ট

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ৫ অক্টোবর ২০১৯
খুলে নেয়া হয়েছে প্রিয়াঙ্কার লাইফ সাপোর্ট
প্রিয়াঙ্কা জামান

শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়েছে।

প্রিয়াঙ্কা জামানের বড় বোন লিজা জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, সবাইকে চিনতে পারছেন, কথা বলছেন এবং স্বাভাবিক খাবারও গ্রহণ করতে পারছেন। এমন উন্নতি অব্যাহত থাকলে আগামী দু-এক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।

রক্তে মারাত্মক সংক্রমণের কারণে গত ২৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির দ্রুত অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউ ভর্তি করা হয় এবং তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সে সময় তিনি শ্বাস নিতে এবং কথাও বলতে পারছিলেন না। 

লিজা জামান বলেন, স্রষ্টার কাছে অসংখ্য শুকরিয়া। তিনি আমার বোনের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমরা ভেবেছিলাম যে কোনো সময় খারাপ খবর আসতে পারে। কিন্তু এখন সে আমাদের চিনতে পারছে, কথাও বলছে।

প্রিয়াঙ্কা জামান ২০১৩ সালে বিটিভির চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ‘ছায়াছন্দ’ উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় পা রাখেন। এরপর অনেক নাটকে অভিনয় করেন।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!