ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

২৬ বিশ্ববিদ্যালয়ের দাবা লড়াইয়ে প্রথম রানার-আপ জাবি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৮ অক্টোবর ২০২৬
২৬ বিশ্ববিদ্যালয়ের দাবা লড়াইয়ে প্রথম রানার-আপ জাবি
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়া জাবি দাবা দলের সদস্যরা ট্রফি ও পদক হাতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দাবা দল। প্রতিযোগিতায় সাত রাউন্ডের খেলায় পাঁচটি জয় ও ১০ পয়েন্ট অর্জন করে এ সাফল্য পায় দলটি। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের দাবা দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৮ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি দাবা পরিচালনা কমিটির ম্যানেজার অধ্যাপক ড. নাসরীন সুলতানা, সহযোগী ম্যানেজার অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ, কোচ ও সংশ্লিষ্ট সবার প্রতিও শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা দলের এ অর্জন খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের স্বীকৃতি। ভবিষ্যতেও দলের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সবার সার্বিক সাফল্য কামনা করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের ২৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাবা দল অংশ নেয়। সাত রাউন্ডের খেলা শেষে পাঁচটি জয় ও ১০ পয়েন্ট নিয়ে প্রথম রানার-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!