ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

খুব সহজ একটি উপায়ে দূর করুন ব্রণের গর্ত

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ৩০ অক্টোবর ২০১৯
খুব সহজ একটি উপায়ে দূর করুন ব্রণের গর্ত
ফাইল ছবি

কম বেশি সবার ত্বকেই ব্রণ হতে দেখা যায়। তবে ব্রণ যদিও চলে যায়, কিন্তু থেকে যায় এর দাগ ও গর্ত। যা শুধু সৌন্দর্যই নষ্ট করে না, এর কারণে আত্মবিশ্বাসও কমতে শুরু করে।

অনেকেরই ব্রণের কাল দাগ চলে গেলেও রয়ে যায় গর্তের দাগগুলো এবং সহজে যেতেও চায় না। আবার ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার করাও ঠিক নয়। তাই জেনে নিন সব থেকে সহজ একটি উপায়। যা একদম প্রাকৃতিক উপায়ে ব্রণের গর্ত নির্মূল করবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-

ব্রণের গর্ত নির্মূলে টমেটো
টমেটোতে আছে ভিটামিন এ, যা সেবামের (sebum) অতিরিক্ত ক্রিয়া বন্ধ করতে সক্রিয় ভূ্মিকা রাখে এবং ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে। তাছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ক্ষয়-ক্ষতি সারিয়ে তুলতেও সাহায্য করে।

Advertisement

টমেটো ব্যবহারের নিয়ম
মাঝারি আকারের টাটকা টমেটো নিন। একে সমান ২ ভাগে ভাগ করুন। এবার দুই গালে প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ম্যাসাজ করুন। এতে যেমন গর্তের দাগ হালকা হবে, তদুপুরি রোদে পোড়া ভাবও কমবে। তাছাড়া এটি অনেক ভালো মেকআপ রিমুভারের কাজও করে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!