[ বিনোদন ]
পাল্টা জবাব দিলেন তাপসী
রঙ্গোলি চান্ডেল এবং তাপসী পান্নু
লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাপসী পান্নু সমালোচনার শিকার হয়েছেন। আর তার এমন সমালোচনা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত ও তার বোন রঙ্গোলি চান্ডেল।
সমালোচনা মোটেও সহ্য করে নেন নি তাপসীও। ‘সন্ড কী আঁখ’ ছবিতে তাপসীর প্রবীণ লুক নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন রঙ্গোলি। তিনি জানিয়েছেন, তাপসীর চরিত্রটির প্রস্তাব প্রথমে গিয়েছিল কঙ্গনার কাছে। কিন্তু কঙ্গনা বলেছিলেন, এই ধরনের চরিত্র নীনা গুপ্তা বয়সী অভিনেত্রীদের জন্যই উপযুক্ত।
এমন স্ট্যাটাসে পাল্টা জবাব দিলেন তাপসী পান্নু। তিনি লিখেছেন, ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে যখন সুনীল দত্তের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস, তখন তো এত কথা হয়নি! ‘থ্রি ইডিয়টস’-এ আমির খান কমবয়সি চরিত্রে অভিনয় করেছিলেন। তার জন্য কেউ তাদের বিরুদ্ধে তো কেউ কথা বলেন নি। তাহলে আমার এমন কাজে কেন এত কথা হচ্ছে?
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!