কাস্টিং কাউচের খপ্পরে পড়েছিলেন আয়ুষ্মান, বোম ফাটানো তথ্য অভিনেতার
কাস্টিং কাউচ নিয়ে বিনোদন দুনিয়াতে মুখ খুলেছেন অনেকেই। আর এমন পরিস্থিতিতে যে শুধুমাত্র নায়িকাদেরই পরতে হয়েছিলো তা কিন্তু নয়। অনেকে নামি-দামি নায়কেও পরতে হয়েছিলো এই রকম অভিজ্ঞতায়। এবার তেমই এক ভয়ঙ্কর অভিজ্ঞার কথা সামনে আনলেন আয়ুষ্মান খুরনা।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সঙ্গে এটা একবারই হয়েছিল। একজন কাস্টিং ডিরেক্টর আমায় ছবিতে মুখ্য় ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেন। তার পরিবর্তে আমাকে গোপনাঙ্গ দেখাতে বলেন। আমি যে সমপ্রেমী নই, একথা জানিয়ে তার প্রস্তাব খারিজ করে দিই।
এই মুহূর্তে বি-টাউনের অন্যতম বড় নাম আয়ুষ্মান খুরানা। ‘অন্ধাধুন’, ‘বধাই হো’, ‘আর্টিক্য়াল 15’ থেকে ‘বালা’, ‘শুভ মঙ্গল জাদা সাবধান’। আয়ুষ্মানের ঝুলিতে একের পর এক হিট। প্রতি শুক্রবারেই তার জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়। মাস ও ক্লাস - দু’ধরনের দর্শনের কাছেই জনপ্রিয় তিনি। বলিউডের এমন সুপারহিট স্টারকেও একসময়ে কাস্টিং কাউচের খপ্পর পরতে হয়েছিল।
.png)
বলিউডে কাস্টিং কাউচ নতুন নয়। সময়ে সময়ে অনেক উঠতি অভিনেত্রীর মুখেই এই অভিযোগ শোনা গিয়েছে। অনেক নামী অভিনেত্রীও নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। কিন্তু নিজের কাস্টিং কাউচের অভিজ্ঞতা শেয়ার করে, সমস্ত স্টিরিওটাইপ ভেঙে দিলেন আয়ুষ্মান খুরানা।