[ দেশজুড়ে ]
কাশিমপুরে চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চোলাই মদসহ আটক তিন মাদক ব্যবসায়ী
গাজীপুরের কাশিমপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ২৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- বিথী রাণী রবিদাস, মো. লোকমান হোসেন, মো. মোখলেছুর রহমান। বুধবার রাতে ওই উপজেলার বারেন্ডা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ পোড়াবাড়ী সিপিএসসি কমান্ডার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিমপুরের বারেন্ডা এলাকা থেকে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ১২ হাজার টাকার চোলাই মদ ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে গাজীপুর, কাশিমপুরসহ বিভিন্ন স্থানে চোলাই মদের ব্যবসা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!