[ দেশজুড়ে ]
কাঁটাতার থেকে মুক্তি মিলল সেই পরিবারের
ডেইলি বাংলাদেশে নিউজ প্রকাশ
ছবি: ডেইলি বাংলাদেশ
জমির বিরোধে কাঁটাতারে বন্দী ছিল একটি পরিবার। শুক্রবার বিষয়টি নিয়ে 'শরীয়তপুরে কাঁটাতারে বন্দী পরিবার' শিরোনামে অনলাইন পোর্টাল ডেইলি বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর ডিসি কাজী আবু তাহের এর নির্দেশে, ইউএনও মাহাবুর রহমান শেখ ও পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন শনিবার দুপুরে ওই বাড়িতে যান এবং উভয়পক্ষের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে শরীয়তপুরের ইউএনও মাহাবুর রহমান শেখ বলেন, ডেইলি বাংলাদেশে প্রতিবেদনটি ছাপা হলে ডিসির নির্দেশে পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিনকে নিয়ে ওই বাড়িতে যাই। পরে উভয়পক্ষের সঙ্গে কথা বলে কাঁটাতারের বেড়া সরিয়ে পথ খুলে দেয়ার ব্যবস্থা করি।
জব্বার ফকিরের পরিবার জানায়, প্রায় দুইমাস তারা কাঁটাতারের বেড়ায় আবদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। পথটি ফিরে পেয়ে তারা বেশ আনন্দিত এবং ডেইলি বাংলাদেশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
ডেইলি বাংলাদেশ/জেএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!