ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খবর ]

করোনায় কালিয়াকৈরের নারী কাউন্সিলরের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৯ জুন ২০২০
করোনায় কালিয়াকৈরের নারী কাউন্সিলরের মৃত্যু
কাউন্সিলর হাজেরা বেগম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাতে ঢাকার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালিয়াকৈর সভার মেয়র মজিবুর রহমান বলেন, হাজেরা কালিয়াকৈর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ও ২ নম্বর প্যানেল মেয়র। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দুরা এলাকার আবদুল লতিফ দেওয়ানের স্ত্রী।

মেয়র আরো বলেন, গত ৭ জুন ঢাকার ইউনাইটেড হাসপাতালে হাজেরার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। পরে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!