ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে ভারতীয় লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ১৭ জুন ২০২০
জম্মু-কাশ্মীরে ভারতীয় লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা
ফাইল ফটো

লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভারত যখন হিমশিম খাচ্ছে তখন উত্তেজনা বিরাজ করছে দেশটির জম্মু-কাশ্মীর সীমান্তেও। এই অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে ভারতীয় লক্ষ্যবস্তুতে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী। খবর দ্য হিন্দু’র

পাকিস্তানি বাহিনীর এ হামলার সত্যতা স্বীকার করে বুধবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় সেনারাও এর যথাযথ জবাব দিয়েছে।

ওই মুখপাত্র বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালিয়ে অহেতুক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে।

Advertisement

জবাবে ভারতীয় সেনারাও হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।

সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি সেনারা প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ভারতীয় একাধিক কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, চলতি বছরের ১০ জুন পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা প্রায় ২ হাজার ২৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!