ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

এক বছর নিষিদ্ধ ইউক্রেনিয়ান স্ট্রাইকার বিসিয়েডিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১৪ মে ২০২০
এক বছর নিষিদ্ধ ইউক্রেনিয়ান স্ট্রাইকার বিসিয়েডিন
ইউক্রেনের ফুটবল স্ট্রাইকারকে নিষিদ্ধ করলো উয়েফা

ড্রাগ টেস্টে ধরা পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইউক্রেনের ফুটবল স্ট্রাইকার আর্তেম বিসিয়েডিন। উয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারিতে এই ২৪ বছর বয়সী স্ট্রাইকারের শাস্তির বিষয়টি ঘোষনা দিয়েছিল ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ। তবে উয়েফার নিশ্চয়তার অপেক্ষায় তারা এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছরের উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে বিসিয়েডিন খেলতে পারবেন।

গত নভেম্বরে মালমোর বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে বিসিয়েডিনের দেহে নিষিদ্ধ দ্রব্যের অস্তিত্ব ধরা পড়ে। 

এর আগে প্রাথমিকভাবে ২০১৯ সালের ডিসেম্বরে তাকে বহিষ্কার করা হয়েছিল, এরপর দুই মাস পর ডায়নামো কিয়েভ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

ইউক্রেনের হয়ে বিসিয়েডিন ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। নভেম্বরে সার্বিয়ার বিপক্ষে উয়েফা ইউরো বাছাইপর্বে ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!