ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোকিত কাজে গিয়ে ঠিকানা হলো কবর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৩, ৬ নভেম্বর ২০১৯
আলোকিত কাজে গিয়ে ঠিকানা হলো কবর
ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে নির্মাণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ারে কাজ করার সময় পড়ে গিয়ে দবিরুল ইসলাম নামে এক শ্রমিক কবরবাসী হয়েছেন।  

মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। 

নিহত শ্রমিক দবিরুল দিনাজপুরের বিরল উপজেলার পাকুরা গ্রামের হামিদুল ইসলামের ছেলে।  

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য নলছিটির হাড়িখালী গ্রামে একটি বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ চলছিল।  সকাল ৭টার দিকে দবিরুল ইসলামসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের ওপরের অংশে কাজ শুরু করে।  এ সময় হঠাৎ একটি অ্যালুমুনিয়ামের পিলার ফঁসকে গিয়ে দবিরুল নিচের মাটিতে পড়ে যায়।  এতে সে গুরুতর আহত হয়।  পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস আল আরাফাত কম্পানির ফোরম্যান মো. ইসমাইল হোসেন বলেন, অসাবধানতার কারণে পিলার ফঁসকে গিয়ে দবিরুলের মৃত্যু হয়েছে।  আমরা তার পরিবারকে খবর দিয়েছি।  তারা এসে মৃতদেহ নিয়ে যাবে। 

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হাসান বাচ্চু বলেন, ওপর থেকে নিচের মাটিতে পড়ে যাওয়ায় মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে ওই শ্রমিকের।  গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়।  সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। 

নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!