[ খেলা ]
আরচ্যারীতে দুটি রৌপ্য পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
কিরগিজস্তানে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্টারন্যাশনাল আরচারি টুর্নামেন্টে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।
পুরুষ এককের ফাইনালে তোফাজ্জল হোসেন ৬-২ সেটে হেরেছেন কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবের কাছে।
পুরুষ দলগতভাবে বাংলাদেশের তোফাজ্জল হোসেন, রেদওয়ান ও আব্দুল্লাহ্ আল মামুন ৬-০ পয়েন্টের ব্যবধানে কিরগিজস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
অন্যদিকে মিশ্র দলগত বিভাগের ফাইনালে বাংলাদেশের তোফাজ্জল হোসেন ও নাসরিন আক্তার কিরগিজস্তানের কুরসানালিয়েভ উলুকবেক ও এসেল শারবেকোভার কাছে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে হেরে যান।
ফলে রৌপ্য পদক পেয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়। ৪ ইভেন্টের মধ্যে বাংলাদেশ আরচারি দল ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়েছে।
বাংলাদেশ আরচারি দল শনিবার সকালে ঢাকায় ফিরবে।
ডেইলি বাংলাদেশ/সালি
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!