ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন তরুণী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ১৯ আগস্ট ২০১৯
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হলেন তরুণী
প্রতীকী ছবি

আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। রোববার দুপুরে নরসিংদীর মাধবদীর ছোট মাধবদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে রোববার রাতে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। 

আসামিরা হলেন- ছোট মাধবদীর কফিল উদ্দিনের ছেলে মো. খোরশেদ (৪৫), মুজিবুরের ছেলে আলামিন (২৮), তাইজদ্দীনের ছেলে মো. মামুন (৩০), কাটাপাড়ার মো. শরীফ (২২), আসাদ (২৭), কালাম (৩১), আরিফুলসহ (৩২) আরো অজ্ঞাতনামা দুই থেকে তিনজন। তাদের মধ্যে খোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মাধবদী থানাধীন ছোট মাধবদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ওই তরুণী। রোববার দুপুরে আসামিরা আত্মীয়ের ঘরে ঢুকে তাদের আটকে রেখে পাশের রুমে ওই তরুণীকে গণধর্ষণ করে। সেই সঙ্গে তাকে মারধর করে এবং তার সঙ্গে থাকা টাকা পয়সা ও গহনা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়।

মাধবদী থানার এসআই এনায়েত কবির মামুন বলেন, অভিযোগ পাওয়ার পরেই আমরা রাতে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!