ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আগুনের কাছে পৌঁছতে পারছে না ফায়ার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ২০ নভেম্বর ২০১৯
আগুনের কাছে পৌঁছতে পারছে না ফায়ার সদস্যরা
সংগৃহীত

টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের ভয়াবহতা এতো বেশি যে আগুনের কাছে পৌঁছতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার খবর পেয়ে সবাই ছোটাছুটি শুরু করে। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

বর্তমানে গোটা মার্কেট ধোঁয়ায় আচ্ছন্ন। আশপাশের এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিটি কর্পোরেশন মার্কেটের তিনদিক থেকে পানি সরবরাহ করছে। যেহেতু মার্কেটটি টিনশেড, তাই তিনদিক থেকে তিনটি ক্রেনে উঠে ফায়ার সার্ভিস কর্মীরা মার্কেটের মাঝ বরাবর পানি ছিটাচ্ছেন। তবে আগুনের ভয়াবহতা এতো বেশি যে আগুনের কাছে পৌঁছতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। মার্কেটের আশপাশের উৎসুক জনতাকে সরিয়ে দিতে কাজ করছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!