[ দেশজুড়ে ]
আখাউড়ায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ৩ নং প্ল্যাটফর্ম থেকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি শ্যামল কান্তি দাস জানান, স্থানীয় লোকজন দুপুরে ৩ নং প্ল্যাটফর্মে এক ভবঘুরে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!