শনিবার সকাল পৌনে ৮টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৪। এরা হলো- নাসিরুল ইসলাম (৩৬), শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), সাইরন আলী (৩৮), সাহাবুর ইসলাম (২২), আবু সায়েম (৩২) ও শামীম রেজা (২২)।
র্যাব-৪ এর আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের থেকে অস্ত্র ও ফেনসিডিল ছাড়াও ১ রাউন্ড গুলি ও মাদক বিক্রির ৮ হাজার ৭০০ টাকা ও উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহণে ব্যবহৃত ১টি ট্রাক আটক করা হয়েছে।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে বলেও জানানো হয়।