ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা, অপেক্ষায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২০
অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা, অপেক্ষায় ব্রাজিল

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। অপরদিকে এখনো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অপেক্ষায় আছে ব্রাজিল।

বৃহস্পতিবার কলম্বিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া।

অলিম্পিক বাছাইপর্বে আর্জেন্টিনা ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। দুবারের স্বর্ণপদকজয়ীরা এর আগে উরুগুয়েকেও হারিয়েছিল।

Advertisement

এদিকে ব্রাজিলের অলিম্পিক ভাগ্য ঝুলছে। কারণ উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বাছাইপর্বের শেষ রাউন্ড শেষে আর্জেন্টিনার অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে ব্রাজিলের ২, উরুগুয়ে ও কলম্বিয়ার ১ অর্জন পয়েন্ট করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!