ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অরিন্দমের আসল রূপ ফাঁস করলেন স্ত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৫, ২০ জানুয়ারি ২০২০
অরিন্দমের আসল রূপ ফাঁস করলেন স্ত্রী
ফাইল ছবি

টলিউড নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা অরিন্দম। এবার অরিন্দমের আসল রূপ ফাঁস করলেন প্রথম স্ত্রী তনুরুচি শীল।

রূপাঞ্জনার পাশে দাঁড়িয়ে তনুরুচি ফেসবুকে লিখেন, আমি অরিন্দম শীলের স্ত্রী। কিন্তু উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। উনি শুক্লা দাসের সঙ্গে থাকেন।

হঠাৎ ব্যক্তিগত বিষয় ফাঁসের বিষয়টি জানতে চাইলে তনুরুচি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সকলে যাতে অরিন্দমের আসল রূপটা দেখতে পায়, সে কারণেই রূপাঞ্জনার পাশে দাঁড়িয়েছি।’

Advertisement

সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছেন তনুরুচি। তিনি বলেন, ‘অরিন্দম আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। বেলেঘাটায় আমাদের যৌথভাবে কেনা ফ্ল্যাট ছিল। সেটা দখল করে রেখেছে। ও তখন বাম সরকারের ঘনিষ্ঠ ছিল। সেই জোরে আমাকে বাসা থেকে তাড়ায়।

এ প্রসঙ্গে অরিন্দম বলেন, কোর্টের বয়ান অনুযায়ী ওই ফ্ল্যাটে আমাদের দুই জনেরই মালিকানা রয়েছে। আমি একাই কিনে নিতে চেয়েছিলাম। কিন্তু তনুরুচি কোর্টের দিন ফেল করে। চাইলে আমি কোর্টের সেই কাগজও দেখাতে পারি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!