ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

পূজার ওপর জ্বিনের ভর!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:৫৭, ২২ সেপ্টেম্বর ২০১৯
পূজার ওপর জ্বিনের ভর!
ছবি: সংগৃহীত

‘পোড়ামন টু’ ও ‘দহন’-এ অনবদ্য অভিনয় দিয়ে অল্প সময়ে বাংলা চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়ে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি।

তবে জানা গেছে, এই অভিনেত্রীর ওপর নাকি জ্বিন ভর করে! তবে বাস্তবে নয়, চলচ্চিত্রের পর্দায়। বর্তমানে তিনি অভিনয় করছেন নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বিন’ চলচ্চিত্রে। আর এতে তার বিপরীতে আছেন সজল।

পূজা বলেন, ভৌতিক গল্পের একটি ছবি ‘জ্বিন’। সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। বর্তমানে এর শুটিং করছি। এতে আমার চরিত্রের নাম মোনালিসা। কিন্তু সবাই আদর করে মোনা বলে ডাকে। চরিত্রটি খুবই মজার ও চ্যালেঞ্জিং। 

তিনি আরো বলেন, ছবির গল্পে আমার ওপর জ্বিন ভরে করে। এর পর আমার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। ছবির প্রায় প্রতিটি দৃশ্যই ভয়ের। এ ছাড়াও শুটিং সেটে নানা অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। সব মিলিয়ে দর্শকদের জন্য দারুণ একটি কাজ হচ্ছে ‘জ্বিন’।  

জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘জ্বিন’ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরা প্রমুখ।

এদিকে ‘জ্বিন’-এর পাশাপাশি ‘শান’ চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পূজা। এতে তার সহশিল্পী সিয়াম আহমেদ। অ্যাকশন-থ্রিলার, রোমান্টিক ধাঁচের এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন এম রাহিম। এতে আরও আছেন অভিনেত্রী চম্পা, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, তাসকিন রহমানসহ অনেকে।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!