ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মার্কিন দূতাবাস বন্ধ থাকবে রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৩, ১৪ ফেব্রুয়ারি ২০২০
মার্কিন দূতাবাস বন্ধ থাকবে রোববার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে উপলক্ষে আগামী রোববার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৬ ফেব্রুয়ারি দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। কেননা, এ দিন প্রেসিডেন্টস ডে, আমেরিকার একটি ছুটির দিন।

Advertisement

তবে দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। এক্ষেত্রে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!