[ খবর ]
যুক্তরাজ্য ফেরত স্বামী হাসপাতালে, স্ত্রী হোম কোয়ারেন্টাইনে
ছবি: ডেইলি বাংলাদেশ
শরীরের তাপমাত্রা বেশি থাকায় সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্য ফেরত এক দম্পতিকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে হাসাপাতালে নেয়ার পর চিকিৎসকরা স্বামীকে রেখে স্ত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১১টায় বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকা হয়ে সিলেট পৌঁছান তারা। এই ফ্লাইটে ৩১ জন যাত্রী ছিলেন।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, হাসপাতালে ওই দম্পতির শরীরের তাপমাত্রা ফের পরীক্ষা করা হয়। তাতে স্ত্রীর শরীরের তাপমাত্রা নরমাল হওয়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
.png)
অন্যদিকে স্বামীর শরীরের তাপমাত্রা কিছুটা বেশি হওয়ায় তাকে আপাতত হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার শরীরের ঘাম, রক্ত ও মুখের লালার প্রয়োজনীয় নমুনা আগামীকাল শুক্রবার আইইডিসিআর-এ পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!