[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে ভারি বস্তুর চাপায় শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় প্যাকেজিংয়ের ভারি বস্তুর চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।
তার নাম ইকবাল হোসেন। সোমবার রাত সাড়ে ৯টায় একটি কার্টন অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বন্ধু সালাম জানান, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ইকবাল হোসেন কুমিল্লা জেলার তিতাস থানার উজিরা কান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ী চান্দিনা মাঠ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। চার ভাই-বোনের মধ্যে তিনি বড়।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!