ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ভাইরাল নিউজ ]

‘ভাইরাল মিজান’ কেন গেলেন কারাগারে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯, ১০ আগস্ট ২০২৬
‘ভাইরাল মিজান’ কেন গেলেন কারাগারে?
সংগৃহীত ছবি

রাজধানীর আগারগাঁওয়ের ফুটপাতে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া মিজানুর রহমান মিজানকে (ভাইরাল মিজান) গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল রবিবার (৯ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার নিয়মিত অভিযান ও বিদ্যুৎ বিভাগের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণের অংশ হিসেবে আগারগাঁওয়ে মিজানের দোকানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় মিজান সংশ্লিষ্টদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

Advertisement

একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের সাজা প্রদান করেন।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!