ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে ঠেসে ধরেছে টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:২২, ৯ ফেব্রুয়ারি ২০২০
ভারতকে ঠেসে ধরেছে টাইগার যুবারা
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করা ভারতকে কোণঠাসা করে ফেলেছে বাংলাদেশের বোলাররা। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪৪.১ ওভার শেষে ৮ উইকেটে ১৭০ রান। 

টস হেরে ভারতের ব্যাটিং উদ্বোধন করেন যশস্বী জাসওয়াল, দিব্যংশ সাক্সেনা। বাংলাদেশের হয়ে প্রথম ওভারে বলে আসেন শরিফুল ইসলাম। কোনো রান না দিয়েই শেষ হয় প্রথম ওভার। দ্বিতীয় ওভারেও মেইডেন তুলে নেন তানজিম হাসান সাকিব।

Advertisement

এরপর বলে আসেন অভিষেক দাস। নিজের প্রথম ওভারেই ভারতের ওপেনিং জুটি ভাঙেন এ পেসার। ওভারের চতুর্থ বলে মাহমুদুল হাসান জয়ের হাতে বলে তুলে দেয় দিব্যংশ সাক্সেনা(২)।

ইনিংসের ২৯তম ওভারের শেষ বলে সাকিবের বলে বাউন্ডারি লাইনে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা তিলক ভার্মা। ৬৫ বলে ৩৮ রান করেন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি নতুন ব্যাটসম্যান প্রিয়ম গর্গ। ৯ বলে ৭ রান করে রাকিবুলের বলে সাকিবের হাতে ধরা পড়েন প্রিয়ম। 

১১৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে টেনে তোলেন যশস্বী। কিন্তু তার আক্রমণ থামান শরিফুল ইসলাম। ১২১ বলে ৮৮ রান করে শরিফুলের বলে তানজিদ হাসানের হাতে ধরা পড়েন যশস্বী। পরের সিদ্ধেশ বীরের (০) উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন শরিফুল। 

এরপর দ্রুতই আরো চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ও অভিষেক। 

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!