[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ করল র্যাব
ছবি: ডেইলি বাংলাদেশ
টাঙ্গাইলে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র্যাব-১২ কার্যালয়ের সামনে দেড় শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ওই শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শফিকুর রহমানসহ র্যাব-১২ এর সদস্যরা।
এর আগেও ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে শৈতপ্রবাহ ও কনকনে শীতে শিশু, নারী ও বৃদ্ধদের বিপর্যস্ত অবস্থা শুরু হয়। সেই সময়ও শফিকুর রহমান অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!