ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

হাতের কাজ কমাবে দীর্ঘস্থায়ী ব্যথা!

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ২১:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২০
হাতের কাজ কমাবে দীর্ঘস্থায়ী ব্যথা!
ছবি: সংগৃহীত

একটা সময় ছিল যখন নারীরা শখের বশে অবসরে হাতের কাজ করতেন। তারা উল দিয়ে প্রিয়জনের জন্য ভালোবাসায় বুনতেন সোয়েটার, চাদর, মোজাসহ বিভিন্ন জিনিস।

তবে জানেন কি? গবেষণা অনুসারে, হাতের কাজ বা বুনন হতাশা, উদ্বেগ কমাতে সহায়তে করে। এমনকি এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং দীর্ঘস্থায়ী ব্যথাকমাতে পারে।

২০০৭ সালে হার্ভার্ড মেডিকেল স্কুলের মাইন্ড অ্যান্ড বডি ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি  গবেষণা অনুসারে, নিয়মিত বুনন আপনার হার্টের হারকে প্রতি মিনিটে ১১টি হিট করে। যা আপনাকে প্রশান্তি বোধ করায়। এটি মস্তিষ্কের শক্তি বাড়ায় এবং চিন্তাশক্তিকে উর্বর করে।

Advertisement

হাতের কাজ বা বুনন হতাশা, উদ্বেগ কমাতে সহায়তে করে

এছাড়াও ব্রিটিশ জার্নাল অফ অকুপেশনাল থেরাপিতে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে, প্রায় ৮১ শতাংশ মানুষ স্বীকার করেছেন যে সুঁই-সুতার কাজ করে তারা আনন্দিত বোধ করছেন। সুতোর নরম স্পর্শ মস্তিস্কে সেরোটোনিন প্রকাশ করে। যা আপনার মেজাজকে  ঠাণ্ডা রাখতে এবং যে কোনো  ধরনের শারীরিক ব্যথা থেকে মুক্তি দেয়।

তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন হাতের কাজ করার। বিশেষ করে আপনি যখন উলের বুননের কাজ করবেন তখন আপনার ধ্যান বাড়বে। এটি অনেকটা মেডিটেশনেরও কাজ করবে।

সূত্র:টাইমসঅবইন্ডিয়া 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!