ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শত্রুতার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১৮ মার্চ ২০২০
শত্রুতার জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে শত্রুতার জেরে রহমান মিয়া নামে এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত রতন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার দিবাগত রাতে ধামরাইয়ের মামুরা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রহমান মিয়া আশুলিয়ার পাথালিয়া ইউপির ঘুঘুদিয়া গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এর আগে আশুলিয়ার ঘুঘুদিয়া ও পার্শ্ববর্তী ধামরাইয়ের মুমুরা গ্রামের ছেলেদের মধ্যে একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে। গতকাল রাতে মুমুরা গ্রামে সেই ঘটনার সালিশে যান আশুলিয়ার রহমান। পরে সেখানে পূর্ব শত্রুতার জের ধরে রহমানকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এ সময় রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

ধামরাই থানার এসআই শেখ সেকেন্দার আলী জানান, শত্রুতার জেরেই রহমান নামে ওই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রতন নামে একজনকে গ্রেফতারের পর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!