[ বিনোদন ]
সৃজিত-মথিলিার নতুন ভিডিও ফাঁস
সৃজিত মুখার্জির সঙ্গে রাফিয়াথ রশিদ মিথিলা
গত বছররে ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এরপর ২৯ ফেব্রুয়ারি কলকাতায় নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিছু ছবি তখন প্রকাশ্যে আসলেও এবার মিথিলা নিজেই ফাঁস করলেন সেই অনুষ্ঠানের ভিডিও।
প্রকাশিত ভিডিওর শুরুতে পাখিদের কলকাকলির শব্দ। কলকাতার পথে ঘোড়ার গাড়ির ছুটে চলা। এতে সৃজিতকে বলতে শোনা যায়, বসন্ত এসে গেছে। ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।
এ অনুষ্ঠানে কলকাতার একঝাঁক তারকা হাজির হয়েছিলেন। তাদের উচ্ছ্বাস, সৃজিত-মিথিলার অদেখা অনেক মুহূর্ত নিয়েই ৪ মিনিট ৪১ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওটি তৈরি করা হয়েছে।
ওই ভিডিওর ক্যাপশনে মিথিলা লিখেছেন, বসন্ত এসেছিল…। এ ভিডিওটি প্রকাশের আগে বিয়ের একটি ছবি পোস্ট করে মিথিলা লিখেন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।
ডেইলি-বাংলাদেশ/এনএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!