ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে কারণে অব্যাহতি নিলেন জাহানারা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ৬ জানুয়ারি ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে যে কারণে অব্যাহতি নিলেন জাহানারা
জাহানারা আলম

এক বছরেরও বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন জাহানারা আলম। ডানহাতি এই মিডিয়াম পেসার গত বছরের জুনে নারীদের এশিয়া কাপে আবারো স্কোয়াডে ডাক পান। এমনকি ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ দলেও তিনি ছিলেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও ছিল তার উপস্থিতি।

তিন ম্যাচ ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ দুটির জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সেখানে জাহানারার নাম নেই।

বাঘিনীদের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে জাহানারা আলম সাময়িক অব্যাহতি চেয়েছে। কারণটা দেখিয়েছে ওর মানসিক স্বাস্থ্যজনিত ইস্যু। বোর্ড (ছুটি) অনুমোদন করেছে। সম্ভবত ও ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার ফিরে আসবে।’

Advertisement

জাতীয় দল থেকে সাময়িক অব্যাহতি নিলেও ক্রিকেটের সঙ্গেই আছেন জাহানারা। আপাতত সিডনির স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!