এবার সেই লিগস কাপে মায়ামির শুরুটা দর্শকসারিতে বসেই দেখতে হলো মেসিকে। কারণ, কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে বড় ইনজুরিতে পড়েন মেসি। তাতে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যাওয়া আর্জেন্টিনার অধিনায়ক। তাই মেসিকে ছাড়াই মৌসুম শুরু করতে হলো মায়ামিকে। মেসিবিহীন মায়ামির অবশ্য শুরুটা ভালোভাবেই হয়েছে।
রোববার সকালে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে পিউবলার বিপক্ষে নেমেছিল মায়ামি। যেখানে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এদিন মায়ামির হয়ে গোল দুটি করেছেন মাতিয়াস রোহা ও লুইস সুয়ারেজ।
.png)
ম্যাচটিতে সবদিক থেকেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। বলদখল, আক্রমণ কিংবা গোলে প্রতিপক্ষকে সুবিধা করতে দেয়নি টাটা মার্তিনোর দল।
এদিন ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা আক্রমণে রবার্ট টেলরের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রোহা।
ম্যাচের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মেক্সিকান প্রতিপক্ষকে চাপে রাখে মায়ামি। তবে দ্বিতীয় গোলটির জন্য তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৭২তম মিনিট পর্যন্ত।
দারুণ এক আক্রমণ থেকে জর্দি আলবার পাসে লুইস সুয়ারেজ গোল করলে ব্যবধান ২-০ করে মায়ামি। এই দুই গোলই শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেয়।