ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

রিয়ালকে হারানোর টোটকা দিলেন ডর্টমুন্ড কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ১ জুন ২০২৪
রিয়ালকে হারানোর টোটকা দিলেন ডর্টমুন্ড কিংবদন্তি
ছবি- সংগৃহীত

লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। যেখানে অনেকটাই ফেবারিট লস ব্ল্যাঙ্কোসরা। আর আন্ডারডগ হিসেবে শিরোপার লড়াইয়ে নামবে জার্মান ক্লাবটি।

ইউসিএলের সবচেয়ে সফল দলটির বিপক্ষে তবুও বরুশিয়ার দারুণ সুযোগ দেখছেন রোমান ওয়েডেনফেলার। লস ব্লাঙ্কোসদের হারাতে প্রিয় দলের করণীয় কী হবে, সেই উপায়ও বাতলে দিলেন বরুশিয়ার এ কিংবদন্তি।

ডর্টমুন্ডের হয়ে সাড়ে ৪৫০-এর বেশি ম্যাচ খেলেছেন ওয়েডেনফেলার। এই ক্লাবে থেকেই ২০১৮ সালে ক্যারিয়ারের ইতি টানেন তিনি। প্রিয় ক্লাবের প্রতি তার টান যে শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। সে কারণেই বোধহয় ফাইনালের আগে বরুশিয়াকে নিয়ে সরব হয়েছেন তিনি।

Advertisement

স্কাই জার্মানিকে তিনি বলেন, ‘বরুশিয়া পুরোপুরি ফ্রি হয়ে খেলতে পারবে। মাদ্রিদ টাইটেল জেতার ক্ষেত্রে মেশিনের মতো, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। ডর্টমুন্ড ফেবারিট না। সে কারণেই তাদের বড় সুযোগ।’

রিয়ালকে হারাতে কী করতে হবে বরুশিয়াকে? ওয়েডেলফেলার বলেন, ‘ভাগ্য একটা ব্যাপার। শক্ত দলীয় প্রচেষ্টা লাগবে। তাদের (রিয়াল মাদ্রিদকে) স্পেস দেওয়া যাব না, যেমনটা সেমিফাইনালে পিএসজির বিপক্ষে করা হয়েছিল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!