ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টিভি-মোবাইলে যেভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১ জুন ২০২৪
টিভি-মোবাইলে যেভাবে দেখবেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
ছবি- সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। যেখানে নেই ইংল্যান্ডের ক্লাব। ঘরের মাঠে ফাইনাল, অথচ নেই কোনো নিজেদের ক্লাব। স্বাভাবিকভাবেই অখুশি স্থানীয় সমর্থকেরা। এরপরও ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে ইংলিশরা।

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচকে পাখির চোখ করে রেখেছেন ফুটবলপ্রেমীরা।

লিগের চলতি মৌসুমের প্রথম লেগে সিগন্যাল ইদুনা পার্কে পিএসজিকে ১-০ গোলে হারানোর পর, ফরাসি জায়ান্টদের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসেও একই ব্যবধানে জয় পায় জার্মান ক্লাবটি। এতে ১১ বছর পর আবারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এডিন টেরজিকের দল।

Advertisement

অপরদিকে আরেক জামার্ন ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। পরে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাজয়ীদের। এতে দুই বছর পর আবারও ফাইনালের মঞ্চে কার্লো আনচেলত্তির দল।

বাংলাদেশে রিয়ালের অনেক সমর্থক রয়েছে। রেকর্ড ১৫তম শিরোপা জয় উপভোগ করতে টিভির পর্দায় চোখ রাখবেন তারা। বাংলাদেশ থেকে সনি নেটওয়ার্কে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। সনি টেন টু এবং সনি টেন টু এইচডিতে দেখা যাবে ডর্টমুন্ড-রিয়াল মহারণ। 

এছাড়া সনি লিভ অ্যাপ দিয়ে মোবাইলে দেখা যাবে বহুল প্রত্যাশিত ফাইনাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!