ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শীর্ষ পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২০, ২১ জানুয়ারি ২০২৪
শীর্ষ পুরস্কারগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে: রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে হারিয়ে ২০২৩ সালের ফিফা ‘দ্য বেস্ট’ জিতেছেন লিওনেল মেসি। এ নিয়ে টানা দ্বিতীয় ও অ্যাওয়ার্ডটি উঁচিয়ে ধরেন তিনি। এর আগে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে বিষয়টি অবশ্য মোটেও ভালো লাগেনি লিওর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জিতেছিলেন আর্লিং হালান্ড। তাছাড়া গোল ও সহায়তার দিক দিয়েও বেশ এগিয়ে ছিলেন নরওয়েজিয়ান তারকা। সে হিসেবে এবারের ‘ফিফা দ্য বেস্ট’ পাবার কথা ছিলো তার। কিন্তু পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এ নিয়ে চারদিকের সমালোচনায় এবার যোগ দিলেন রোনালদো।

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ফিফা দ্য বেস্ট নিয়ে রোনালদোকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। জবাবে মেসিকে খোঁচা মেরে রোনালদো বলেন, ‘আমি মনে করি, এই পুরস্কারগুলো কোনো না কোনোভাবে তাদের বিশ্বাসযোগ্যতা হারায়। আমাদের পুরো মৌসুম বিশ্লেষণ করতে হবে।’

Advertisement

তবে মুহূর্তেই উল্টো চাল দিয়েছেন পর্তুগালের আল নাসর তারকা। মেসিকে খোঁচা দেওয়ার পরক্ষণেই সিআর সেভেন বলেন, ‘এই পুরস্কারের লড়াইয়ের জন্য মেসি, হালান্ড ও এমবাপ্পের লড়াই ঠিক আছে, ‘আমার কথার মানে এই নয় যে মেসি এর যোগ্য ছিল না। হালান্ড বা এমনকি এমবাপ্পেও এর যোগ্য ছিল না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!