রাতারাতি তারকাবহুল লিগ হয়ে ওঠা সৌদির ফুটবলকে এখন ফরাসি লিগের চেয়ে এগিয়ে মনে করেন রোনালদো। তার দাবি, প্রায়শ উপহাসের শিকার সৌদি প্রো লিগ ফ্রেঞ্চ লিগ ওয়ানের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীমূলক।
শুক্রবার দুবাই গ্লোব সকাল অ্যাওয়ার্ডসে রোনালদো বলেছেন, ‘সত্যি বলতে, আমি মনে করি, সৌদি চ্যাম্পিয়নশিপ ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে খারাপ নয়। আমার মনে হয়, এটা আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক।’
.png)
সৌদি প্রো লিগের ফুটবল কেমন, সে সম্পর্কে জানতে চাইলে রোনালদো আরো বলেন, ‘তারা যা চায় তা বলতে পারে, এটি কেবল আমার মতামত। আমি এখানে এক বছর ধরে খেলছি। তাই আমি জানি, আমি কী নিয়ে কথা বলছি। আমি মনে করি, আমরা এখন ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপের চেয়ে ভালো এবং আমরা উন্নতির ধারায় আছি।’