ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোকে টপকে সেরার মুকুট পড়লেন সন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ১৭ জানুয়ারি ২০২৪
রোনালদোকে টপকে সেরার মুকুট পড়লেন সন
ছবি- সংগৃহীত

গত বছর গোলের বন্যা বইয়ে দিয়ে বেশকয়েকটি রেকর্ড দখলে নিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ফিফা বর্ষসেরার লড়াইয়ে শীর্ষ তিনেও জায়গা হয়নি তার। আর এবার এশিয়ার সেরা ফুটবলার হওয়ার দৌড়েও পারলেন না এ পর্তুগিজ উইঙ্গার।

আল নাসর তারকাকে পেছনে ফেলে এশিয়ার সেরার মুকুট পুরস্কার জিতে নিলেন সন হিয়ুং-মিন। এ নিয়ে টানা সপ্তম এবং সবমিলিয়ে নবমবারের মতো এশিয়ার সেরা নির্বাচিত হলেন টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।  

এশিয়ার সেরার লড়াইয়ে রোনালদোকে পেছনে ফেলতে সন ভোট পেয়েছেন ২২.৯ শতাংশ। যেখানে তার স্বদেশী বায়ার্ন মিউনিখ তারকা কিম মিন-জায়ে পেয়েছেন ১৯.৫৪ শতাংশ ভোট। আর ১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন রোনালদো।

Advertisement

এদিকে পুরস্কার না জিতলেও, ২০২৩ সালে শীর্ষ পর্যায়ের ফুটবলে সবচেয়ে বেশি গোল করেন রোনালদো। গত বছর ক্লাব ও জাতীয় দলের জার্সিতে মোট ৫৩টি গোল করেছেন। বয়সকে নিয়মিত বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!