ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শোয়েবের তৃতীয়, সানার কত নম্বর বিয়ে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫১, ২১ জানুয়ারি ২০২৪
শোয়েবের তৃতীয়, সানার কত নম্বর বিয়ে?
ছবি- সংগৃহীত

শনিবার সকাল থেকে বিশ্ব গণমাধ্যমের শিরোনামে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দিনের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের ছবি পোস্ট করেন তিনি। এরপর থেকেই আলোচনায় এ ক্রিকেটার।

নিজ দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তার সঙ্গে বিয়ের কথা নিশ্চিত করেন শোয়েব মালিক। এতে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে যে তার বিচ্ছেদ হয়েছে, তা নিশ্চিত হয়ে যায়। 

এদিকে শোয়েবের দ্বিতীয় স্ত্রী সানিয়ার বাবা নিজেই শোয়েবের সঙ্গে মেয়ের বিচ্ছেদের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন। যদিও সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শোয়েব এক্কেবারেই চুপ। তিনি আপাতত মজে তার তৃতীয় স্ত্রী সানাকে নিয়ে। কিন্তু কে এই সানা জাভেদ?

Advertisement

সানা জাভেদ পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। ২০১২ সালে তিনি ‘শেহর ই জাত’ ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন। পরে আরো একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। শোয়েবের বর্তমান স্ত্রী সানা, খানি নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। 

সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এদিকে শোয়েব মালিককে বিয়ে করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন তিনি। নামের পাশে জুড়েছেন শোয়েবের নাম। পোস্ট করেছেন বিয়ের একাধিক ছবিও।

ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সানা শোয়েবের তিন নম্বর স্ত্রী, তবে সানা কি এই প্রথম বিবাহ করলেন? পরে জানা গেল, এ বিষয়ে তিনিও শোয়েবের থেকে পিছিয়ে নেই। সানা জাভেদও এর আগে নিকাহ করেছিলেন পাকিস্তানি গায়ক এবং অভিনেতা উমর জাসওয়ালকে। 

২০২০ সালে নিকাহ হয়েছিল তাদের। কিন্তু বিয়ের পর পরই তারা আলাদা থাকতে শুরু করেন। ২০২৩-এ তাদের আইনি বিচ্ছেদ হয় দুজনের সম্মতিতে। 

গত বছরের ২৮ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়েছে বলে খবর মেলে। এর পরই তিনি শোয়েব মালিকের সঙ্গে নতুন করে জীবন শুরু করলেন।

সানার প্রথম স্বামী উমর জসওয়াল গান লেখেন, মিউজিক প্রডিউসর তিনি। জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কায়াসের সঙ্গে যুক্ত ছিলেন উমর। এদিকে সানার সঙ্গে বিচ্ছেদের পর তিনিও বিয়ে করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। এদিকে এক বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়েই নাকি শোয়েব মালিকের সঙ্গে আলাপ হয়েছিল সানা জাভেদের। 

প্রসঙ্গত, ২০১০ সালে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। অবশেষে সেই বিয়ে টিকল না। সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই সানা জাভেদকে বিয়ে করলেন এই ক্রিকেটার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!