এই গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন শোয়েব। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন এই অলরাউন্ডার। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছে শোয়েব ও সানিয়ার পরিবার। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ভারতের টেনিস তারকা সানিয়া।
কোনো মন্তব্য না করলেও এই বিয়ের খবর প্রকাশ্যে আসার আগেই বিচ্ছেদের আভাস দিয়েছিলেন মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জা। বেশ কয়েকদিন ধরেই বিচ্ছেদকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন সানিয়া। মালিকের নতুন বিয়ের খবর সামনে আসার পর আলোচনায় সেই পোস্টগুলো।
.png)
গত ১৮ জানুয়ারি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন সানিয়া। যেখানে বলা হয়, বিয়ে কঠিন, ডিভোর্সও কঠিন। নিজের জন্য কোন কঠিনটা বেছে নেবেন, সেটা আপনার সিদ্ধান্ত… ঋণগ্রস্ত থাকা কঠিন, স্বনির্ভর হওয়াটাও কঠিন। নিজের মতো কঠিনটা বেছে নিন…আসলে জীবনে কোনো কিছুই সহজ নয়। সবটাই কঠিন। কিন্তু আমরা কোন কঠিনটা বেছে নেব, সেটা আমাদের ব্যাপার। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
তারও আগে গত ৮ জানুয়ারি ইনস্টায় আরেকটি পোস্টে বিচ্ছেদের ইঙ্গিত দেন এ ভারতীয় টেনিস সেনসেশন। একটি ছবির ক্যাপশনে তিনি লেখেন, যখন কোনোকিছু আপনার মনের শান্তি নষ্ট করে, তাকে যেতে দিন। এছাড়াও সম্প্রতি ইনস্টাগ্রাম থেকে শোয়েব মালিকের সঙ্গে পোস্ট করা সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম স্ত্রী আয়েশা সিদ্দিককে ডিভোর্স দিয়ে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালিক। ২০১৮ সালে তাদের ঘর আলোকিত করে আসে ছেলে ইজহান। ২০২২ সালে সর্বপ্রথম এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। ভারতীয় গণমাধ্যম ফলাও করে মালিকের বিয়ে বহির্ভূত সম্পর্কের কথা জানায়। তবে দুজনের কেউই তখন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।