শোয়েব যখন তৃতীয় স্ত্রীকে নিয়ে মজেছিলেন, সে সময় সানিয়া মির্জা মগ্ন ছিলেন তার ‘প্রথম প্রেমে’! এর মধ্যে অবাক হওয়া কিছু নেই। মুচমুচে কোনো ব্যাপার নেই। অস্ট্রেলিয়ান ওপেনের ধারাভাষ্য দেওয়ায় ব্যস্ত ছিলেন সানিয়া।
টেলিভিশনের পর্দায় আসার আগে মেকআপ করেন সানিয়া। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘স্টোরি’-তে দেন তিনি। ছবির সঙ্গেই লিখে দিয়েছিলেন, তাকে কে সাজিয়েছেন। তার সাজসজ্জাই বা কারা সরবরাহ করেছেন।
.png)
সানিয়ার প্রথম প্রেম টেনিস। ছ’বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেন সানিয়া। গত বছর পেশাদার টেনিস থেকে অবসর নিলেও নিজেকে খেলার সঙ্গে জড়িয়ে রেখেছেন। টেনিসের বড় প্রতিযোগিতাগুলোতে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবে দেখা যায় তাকে।
সাবেক স্বামী শোয়েব যখন তৃতীয় বিয়ের কথা প্রকাশ করছেন, সে সময় সানিয়া মেতেছিলেন নিজের প্রথম প্রেম টেনিসে। প্রায় আধ ঘণ্টার তফাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া সানিয়া এবং শোয়েবের পোস্ট নজর কেড়েছে ক্রীড়াপ্রেমীদের।
সাবেক স্বামীর নতুন সংসার থেকে নিজেকে দূরে রাখতে সানিয়ার টেনিসে মজে থাকার প্রশংসাও করেছেন অনেকে।
২০১০ সালে দু’জনে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন। ২০২৪ সালের শুরুতেই দু’জনের রাস্তা আলাদা হয়ে গেল। শোয়েব পা রাখলেন নতুন সংসারে। সানিয়ার সঙ্গী প্রথম প্রেম।