সম্প্রতি ইউরোপের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে দাবি করা হয়, এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। তবে সেটি নির্ভর করছিলো এমবাপ্পের সিদ্ধান্তের ওপর। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি কোনো পক্ষই।
এদিকে গণমাধ্যমের ‘ভিত্তিহীন’ দাবিতে হাসির রোল পড়ে গিয়েছে অলরেডসদের ডেরায়। এমবাপ্পের বিষয়ে কিছুই জানেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ফলে এমন সংবাদ নিয়ে মজা ও হাসাহাসি করেছেন তিনি। শুধু ক্লপই নন, তার শিষ্যসহ আরো অনেকে এমন তথ্যে মজা পেয়েছেন।
.png)
স্কাই জার্মানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘এটি শোনার পর আমরা হাসাহাসি করেছি। সত্যিকার অর্থে সে (এমবাপ্পে) দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু আর্থিক কাঠামোর শর্তটা আমাদের সঙ্গে যায় না।’
ক্লাবের অন্য কেউ হয়তো এমবাপ্পেকে আনার চেষ্টা করতে পারেন বলে মজার ছলে জানিয়েছেন ক্লপ। অলরেডস কোচ বলেন, ‘গল্পের সমাপ্তি এখানেই শেষ করতে চাই না। তবে যত দূর জানি তেমন কোনো কিছুই হচ্ছে না। হয়তো ক্লাবের কেউ একজন কোনো কিছু করার চেষ্টা করছে। যেন আমাকে চমকে দিতে পারে। তবে আমার আট বছরের মেয়াদে এখানে এমন কিছু ঘটেনি। ঘটনাটি প্রথম হতে পারে।’