অবশেষে প্রাক-মৌসুম চলাকালে সেই আনুষ্ঠানিকতাও সেরে নিলেন ক্লপ। লিভারপুলের অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
জাতীয় দল নেদারল্যান্ডসের পর এবার ক্লাব পর্যায়েও অধিনায়কের আর্মব্যান্ড দেখা যাবে ফন ডাইকের হাতে। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন রাইটব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড।
.png)
লিভারপুলের অধিনায়ক হওয়াকে নিজের জন্য গর্বের বলেই উল্লেখ করে ডাইক বলেন, ‘এটা আমার জন্য, আমার স্ত্রী-সন্তান আর আমার পরিবারের জন্য সত্যিই গর্বের একটি দিন। এটা অসাধারণ এক অনুভূতি। এই মুহূর্তে এটা ভাষায় বর্ণনা করা কঠিন। তবে এটা এমন কিছু যার জন্য আমি সত্যিই গর্বিত।’
প্রসঙ্গত, ২০১৮ সালে ডিফেন্ডারদের মধ্যে দলবদলের রেকর্ড গড়ে সাউদাম্পটন থেকে লিভারপুলে এসেছিলেন ভার্জিল ফন ডাইক। ইয়ুর্গেন ক্লপের অধীনে নিজেকে পরিণত করেছেন সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে। ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই অলরেডস ডিফেন্ডার।