ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভক্তদের দুঃসংবাদ দিলেন নাদাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১৮ মে ২০২৩
ভক্তদের দুঃসংবাদ দিলেন নাদাল
ছবি- সংগৃহীত

চোটের কারণে শঙ্কা ছিল আগেই। এবার কোমরের নিচের অংশে চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফায়েল নাদাল। এতে ১৯ বছরের ইতিহাসে এবারই প্রথম ফরাসি ওপেনে দেখা যাবে না টুর্নামেন্টের ১৪ বারের চ্যাম্পিয়নকে।

আগামী ২৮ মে পর্দা উঠবে ফরাসি ওপেনের। যা চলবে ১১ জুন পর্যন্ত। তার আগে বৃহস্পতিবার নিজের ইনজুরি নিয়ে সবশেষ তথ্য দিয়েছেন নাদাল। একই সঙ্গে নিজের অবসরের ইঙ্গিতও দিয়েছেন ৩৬ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।

নিজের একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নাদাল বলেন, ‘এটি আমার সিদ্ধান্ত নয়, শরীরের। রোনাল্ড গারোসে খেলা আমার জন্য অসম্ভব। আমি মনে করি, আগামী বছরই হবে আমার টেনিস যাত্রার শেষ সময়। ততদিন পর্যন্ত খেলতে চাইলে এখন আমার মাঠে ধারাবাহিক হওয়া সম্ভব নয়।’

Advertisement

আগামী মাসেই ৩৮ বছরে পা দেবেন এই টেনিস তারকা। একই ইনজুরির কারণে তিনি গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনেও বেশ ভুগতে দেখা গেছে। সেখানে দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে যান নাদাল। তখনই বোঝা গিয়েছিল তার চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেছে। নাদাল প্রথমে ভেবেছিলেন ছয় থেকে আট সপ্তাহ লাগবে সুস্থ হতে। তবে সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে অনুশীলনে নাদালকে অস্বস্তিতে দেখা গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!