ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

না ফেরার দেশে সাবেক টেনিস তারকা শোভন জামালী

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫১, ২৫ এপ্রিল ২০২৩
না ফেরার দেশে সাবেক টেনিস তারকা শোভন জামালী
ছবি- সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের সাবেক টেনিস তারকা শোভন জামালী। মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

টেনিসকে বিদায় বলার পর থেকে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন শোভন জামালী। সেখানে দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। সাবেক এই টেনিস তারকার মৃত্যুতে বাংলাদেশ টেনিস ফেডারেশন গভীর শোক প্রকাশ করেছে। 

শোভনের পরিবার জানিয়েছে, আগামীকাল অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানেই তাকে দাফন করা হবে।

Advertisement

প্রসঙ্গত, শোভন জামালী ১৯৮৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১০ বার বাংলাদেশ ডেভিস কাপ দলের নির্ভরশীল খেলোয়াড় ছিলেন। তিনি ডেভিস কাপ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে মোট ৫৩টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ২৫টি ম্যাচে জয় লাভ করেছিলেন তিনি। 

এছাড়া জাতীয় টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন শোভন জামালী। তার বাবা টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালী।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: টেনিস
লিংক সফলভাবে কপি হয়েছে!