গত বছর সেপ্টেম্বরে টেনিস থেকে অবসর নেওয়া ২০টি গ্র্যান্ডস্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘লিওনেল মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণের কিছু নেই।’
বয়সে ভাটা পড়লেও ফিটনেস ধরে রেখে যেভাবে পারফর্ম করছেন মেসি তাতে মুগ্ধ ফেদেরার। একজন খেলোয়াড়ের জন্য লম্বা সময় গ্রেটনেস ধরে রাখা কতটা কঠিন তা তিনি জানেন, তাতো মেসির প্রশংসা ঝড়েছে তার কণ্ঠে।
.png)
তিনি বলেন, ‘৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর গ্রেটনেস ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার ড্রিবলিং জাদুকরি, কৌণিক পাসগুলো যেন শিল্পকর্ম। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’