ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাতে’ দেওয়া গোলের সেই জার্সি নিলামে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৬, ৭ এপ্রিল ২০২২
ম্যারাডোনার ‘ঈশ্বরের হাতে’ দেওয়া গোলের সেই জার্সি নিলামে
ফাইল ছবি

আর্জেন্টিনা নিজেদের ইতিহাসে শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। যার একটি গোল ‘ঈশ্বরের হাতে’ দেয়া বলে ব্যাপক পরিচিতি পেয়েছিল।

এবার নিলামে উঠছে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে খেলা সেই ম্যাচের জার্সি। বিশ্বকাপের ওই ম্যাচে প্রয়াত কিংবদন্তির পরিহিত জার্সিটি চলতি মাসের শেষদিকে নিলামে তোলা হবে বলে ঘোষণা করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি।

ম্যারাডোনার বিতর্কিত ওই গোলে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। ওই সময় প্রতিআক্রমনের মাধ্যমে গোল করার সময় ম্যারাডোনাকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্টিভ হজ।

ম্যাচ শেষে নীল রংয়ের ১০ নম্বর জার্সিটি তার সঙ্গেই বদল করেছিলেন ম্যারাডোনা। এরপর থেকেই জার্সিটি তার কাছেই রয়েছে।

ম্যাচটি এখনো বিশ্বকাপের ইতিহাসে স্মরনীয় ম্যাচ হয়ে আছে। ফকল্যান্ড যুদ্ধে পরাজিত হবার চার বছর পর ওই ম্যাচটি আর্জেন্টিনার কাছে ছিল বেশ তাৎপর্যপূর্ণ। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে ম্যারাডোনার দেয়া গোল দু’টির একটি ছিল চমৎকার এবং অপরটি কুখ্যাত। এ কারণে ম্যাচটি ফুটবলের ইতিহাসে আলাদা জায়াগা করে নিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!