ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪, ৮ অক্টোবর ২০২৬
পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী
সংগৃহীত ছবি

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, নতুন কমিটির কার্যক্রমের মাধ্যমে পরিবহন খাতকে ঘিরে থাকা মাফিয়াবৃত্তির অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, নতুন ধারণা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের পরিবহন খাতকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এ খাতকে আইনসংগত ও শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, পরিবহন খাতে অনিয়ম ও আইনবহির্ভূত কর্মকাণ্ড নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক বিশৃঙ্খলা মোকাবিলায় রাজনীতিবিদদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

রিজভীর ভাষ্য, দায়িত্ব পাওয়ার পর ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!