[ খেলা ]
স্থগিত হলো এএফসি কাপ
ফাইল ছবি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করেই স্থগিত করা হয়েছে এএফসি কাপ। রোববার এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা - এএফসি বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে শেষ মুহূর্তে রওনা দেয়ার প্রস্তুতি নিলেও আর যাওয়া হলো না বসুন্ধরা কিংসের।
রোববার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংসের ফ্লাইট ছিল। এএফসি কাপ খেলতে যাওয়ার জন্য সবাই করোনা নেগেটিভ সনদও নিয়েছিলেন। কিন্তু একদম শেষ সময়ে টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে।
আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপের মালেতে দক্ষিণ এশিয়ান জোনের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হঠাৎ করে মালদ্বীপ সরকার খেলা আয়োজন স্থগিত করে দিতে এএফসিকে অনুরোধ জানায়। এ কারণে অনেকটা বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।
.png)
এর আগে গ্রুপ ডি-তে ভারতের মোহনবাগান খেলতে না যাওয়ার জন্য এএফসির কাছে আবেদন করেছিল। একই গ্রুপে বসুন্ধরা কিংসের সঙ্গী ছিল ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এবং প্লে অফে জয়ী একটি দল।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!