ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশ-শ্রীলংকা টেস্টে করোনার হানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪, ২৪ এপ্রিল ২০২১
বাংলাদেশ-শ্রীলংকা টেস্টে করোনার হানা
ফাইল ছবি

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচে হানা দিয়েছে করোনাভাইরাস। স্টেডিয়ামেরই এক মাঠকর্মী করোনা পজিটিভ হয়েছেন। তার সংস্পর্শে  আসা ৯ জনকে এরইমধ্যে আইসোলেশনে রাখা হয়েছে।

শুক্রবার ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন শ্রীলংকা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্না রদ্রিগো।

এ বিষয়ে রদ্রিগো বলেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজেটিভ হয়েছেন। যখন সে পজেটিভ আসে, তার সংস্পর্শে আসা আরো ৯ জনকে আমরা সঙ্গে সঙ্গে আইসোলেশনে পাঠিয়েছি। 

Advertisement

স্বস্তির খবর, আক্রান্ত কর্মী ও তার সংস্পর্শে আসা কর্মীদের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলংকার কোনো ক্রিকেটার সংস্পর্শ হননি। প্রথম টেস্ট শেষে দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ক্যান্ডির নয়নাভিরাম এই মাঠে ম্যাচটি শুরু হবে আগামী ২৯ এপ্রিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!