ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শ্রদ্ধা কীভাবে জানাতে হয় দেখিয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ২৬ ডিসেম্বর ২০২০
শ্রদ্ধা কীভাবে জানাতে হয় দেখিয়ে দিল অস্ট্রেলিয়া
ছবি: আইসিসি

সবাইকে কাঁদিয়ে গত ২৪ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ডিন জোন্স। তার মৃত্যুর তিন মাস পর অভিনব উপায়ে শ্রদ্ধা জ্ঞাপন করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

মেলবোর্নে বক্সিং ডে মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। লাঞ্চ বিরতির সময় উইকেটে গিয়ে স্ট্যাম্পের ওপর জোন্সের ব্যাগি গ্রিন অর্থাৎ টেস্ট ক্যাপ রাখা হয়। এছাড়া স্ট্যাম্পের সঙ্গে রাখা হয় তার ব্যাট। 

এসময় জোন্সের স্ত্রী ও কন্যারা গিয়ে সেখানে চিঠি ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পালন করেন নীরবতা। নিজ দেশের কিংবদন্তিকে এর চেয়ে ভালো উপায়ে হয়তো শ্রদ্ধা জানানো যেতো না। বলা যায় শ্রদ্ধা প্রদর্শনের অনন্য নিদর্শন স্থাপন করলো সিএ। 

ছবি: আইসিসিএর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যের কাজে ভারতে থাকার সময় মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোন্স। মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। 

১৯৮৪ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ৮ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ডিন জোন্স। ক্যাঙ্গারুদের হয়ে ৫২ টেস্ট ও ১৬৪ ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। লাল বলের ক্রিকেটে ৪৬.৫৫ গড়ে ৩৬৩১ রান করেছেন জোন্স। এই ফরম্যাটে ১৪টি ফিফটির পাশাপাশি ১১টি শতক রয়েছে তার।

সাদা বলের ক্রিকেটেও সমান উজ্জ্বল ছিলেন এই অজি ব্যাটসম্যান। ওয়ানডেতে ৪৪.৬১ গরে ৬০৬৮ রান করেছেন তিনি। এই ফরম্যাটে তার ফিফটি ও সেঞ্চুরি সংখ্যা যথাক্রমে ৪৬ ও ৭টি। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!