ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ধোনির শিশু কন্যাকেও ছাড়লো না বিকৃত মস্তিষ্কধারীরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ৯ অক্টোবর ২০২০
ধোনির শিশু কন্যাকেও ছাড়লো না বিকৃত মস্তিষ্কধারীরা
বাবা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জিভা

সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে পৃথিবী। কিন্তু কিছু মানুষ যেন মনুষ্যত্ব বিসর্জনের প্রতিযোগীতায় নেমেছে। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আশংকাজনকহারে। বিকৃত মস্তিষ্কধারীদের থাবা থেকে বাঁচল না ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কন্যাও। পাঁচ বছর বয়সী ছোট্ট জিভাকে ধর্ষণের হুমকি দিয়েছে একদল বিকৃত মস্তিষ্কধারী ব্যক্তি। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে আশানুরূপ পারফরম্যান্স করতে পারছেন না ধোনি। তার দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অবস্থাও এখন খুব একটা সুবিধার নয়। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচও হেরেছে সিএসকে। 

আরো পড়ুন: বিশ্বের দীর্ঘদেহী ক্রিকেটার হওয়ার পথে মুদাসসার

এই ম্যাচে হারের পরই অনেক বিকৃত মস্তিষ্কধারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পোস্টে হুমকি দিয়ে লিখেছে, 'তেরি বেটি জিভা কা রেপ কারুঁ?' যার অর্থ দাঁড়ায়, তোমার মেয়ে জিভাকে ধর্ষণ করবো? 

বৃহস্পতিবার এমন হুমকির পর শুক্রবার বিকেল পর্যন্ত এই ঘটনায় পুলিশ কিংবা ধোনির পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের আইনী ব্যবস্থা নেয়া হয়নি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে ব্যস্ত ধোনি এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। তার স্ত্রী সাক্ষীও এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বললেননি। 

আরো পড়ুন: বিষয়টি আরো সুন্দরভাবে ঘটতে পারতো

তারকাদের ছবি বা জীবনের অনেক ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক কমেন্ট সাধারণ বিষয়। তাই অনেকেই এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেন না।

সাধারণত এসব ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে সাইবার সেলের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে পুলিশ। সম্প্রতি যেমন বাংলাদেশের একজন ক্রিকেটারের মেয়ের ছবিতে বাজে কমেন্টকারীদের ধরতে পুলিশ উদ্যোগ নিয়েছিল।

আরো পড়ুন: নারীর নিরাপত্তা নিশ্চিতে টাইগার ক্রিকেটারদের ভিডিওবার্তা

ছোট্ট শিশু জিভার 'অপরাধ', নাইট রাইডার্সের বিপক্ষে তার বাবা ধোনি ব্যাট হাতে কিছুই করতে পারেননি। 'ফিনিশার' হিসেবে খ্যাত ধোনি সহজ ম্যাচটি জেতাতে ব্যর্থ হয়েছেন। ধোনির ক্ষেত্রে এমন হুমকি দেয়াকে অনেকেই নজিরবিহীন হিসেবে উল্লেখ করছেন!

ভারতের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক ধোনি। এমন একজনের মেয়েকে এ ধরণের হুমকি দেয়া সামাজিক অধঃপতনের চিত্রই যেন আরেকবার তুলে ধরলো। এমন কিছু আমাদের কখনোই কাম্য নয়। 

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!