ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবি প্রেসিডেন্টস কাপের সূচি প্রকাশ
শ্রীলংকা সফর বাতিল হওয়ার পর ক্রিকেটারদের নিজেদের মাঝে প্রস্তুতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচের পর এবার ওয়ানডের পালা। তিন দলে ভাগ হয়ে প্রেসিডেন্টস কাপে মুখোমুখি হবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বিসিবি।
আগামী ১১ অক্টোবর শুরু হবে প্রেসিডেন্টস কাপ। ফাইনাল হবে ২৩ অক্টোবর। তিনটি দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।
মোট ৪৫ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে খেলবেন। ডাবল লিগের প্রত্যেকটি ম্যাচই হবে দিবারাত্রির। ফাইনাল ম্যাচটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।
১১ অক্টোবর অনুষ্ঠিত প্রথম ম্যাচে লড়বে মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ। একদিন বিরতি দিয়ে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচে খেলবে মাহমুদউল্লাহ একাদশ ও তামিম একাদশ। এরপর ১৫ই অক্টোবর তামিম একাদশের বিপক্ষে নামবে নাজমুল একাদশ।
একই সূচিতে ১৭, ১৯ এবং ২১ অক্টোবর আরো তিনটি ম্যাচ হবে। ছয় ম্যাচ শেষে শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল হবে ২৩ অক্টোবর। টুর্নামেন্টে জয়ী দলের জন্য থাকছে প্রাইজ মানি।
একনজরে দেখে নিন তিন দলের স্কোয়াড:
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, আকবর আলী, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, শাহদাত হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শরিফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, মুমিনুল হক, নাঈম শেখ, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ঈমন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।
স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।